এক নজরের ঝালকাঠি জেলায় ঘুরে বেড়ানোর মত কী কী বিখ্যাত দর্শনীয় স্থান আছে সেগুলো এই পোস্টের মাধ্যমে আপনাদের কাছে উপস্থাপনের একটি ছোট প্রয়াশঃ
ঝালকাঠি জেলার প্রতিটি পর্যটন স্পট ও দর্শনীয় স্থান সমূহ
প্রধান ভ্রমণ স্পট ও দর্শনীয় স্থান
- কীর্ত্তিপাশা জমিদার বাড়ি (ঝালকাঠি জেলা সদর উপজেলা, কীর্ত্তিপাশা গ্রাম)
- শেরে বাংলা এ. কে. ফজলুল হকের নানাবাড়ি/সাতুরিয়া জমিদার বাড়ি (রাজাপুর উপজেলা, ঐতিহ্যবাহী সাতুরিয়া গ্রাম)
- মিয়া বাড়ি মসজিদ (রাজাপুর উপজেলা, ঐতিহ্যবাহী সাতুরিয়া গ্রাম)
- ভিমরুলির পেয়ারা বাগান ও ভাসমান বাজার (ঝালকাঠি জেলা সদর উপজেলা, কীর্ত্তিপাশা ইউনিয়ন, ভীমরুলী গ্রাম)
- সুজাবাদ কেল্লা (নলছিটি উপজেলা, মগর ইউনিয়ন, সুজাবাদ গ্রাম)
পার্ক এবং রিসোর্ট
- ঝালকাঠি পৌর সিটি পার্ক (ঝালকাঠি সদর উপজেলা শহরে অবস্থিত)
- ধানসিঁড়ি ইকোপার্ক (ঝালকাঠি সদর উপজেলা, পাঁচ নদীর মোহনা ও গাবখান নদীর পাড়ে অবস্থিত)
অন্যান্য ভ্রমণ স্পট ও দর্শনীয় স্থান
- বেশনাই মল্লিকের দিঘি (ঝালকাঠি সদর উপজেলা, কীর্ত্তিপাশা ইউনিয়ন, রমানাথপুর গ্রাম)
- গাবখান সেতু (ঝালকাঠি সদর উপজেলা, গাবখান খালের ওপর নির্মিত)
- গালুয়া পাকা মসজিদ (রাজাপুর উপজেলা)
- আলহাজ্ব মোঃ লেহাজ চাঁন চিশতী (রহঃ)-এর মাজার (ঝালকাঠি সদর উপজেলা, পোনাবালিয়া ইউনিয়ন, ছিলারিশ গ্রাম)
উক্ত আর্টিকেলে অথবা ওয়েবসাইটের কোথাও ভুল বা অসঙ্গতি থাকলে অনুগ্রহ করে আমাদের জানান, যাতে আমরা দ্রুত সংশোধন করতে পারি।





