ইতিহাস, ঐতিহ্য আর প্রকৃতির সৌন্দর্য—সবকিছু একসঙ্গে উপভোগ করতে চাইলে ফরিদপুর হতে পারে দারুণ একটি ভ্রমণ গন্তব্য। জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রাচীন মসজিদ, দেউল, জমিদার বাড়ি ও প্রত্নতাত্ত্বিক স্থাপনার পাশাপাশি রয়েছে পল্লী কবি জসীম উদ্দীনের স্মৃতিবিজড়িত স্থান, পদ্মা ও মধুমতি নদীর তীর, টেপাখোলা লেক, ঢোল সমুদ্র বিল এবং মনোরম চরাঞ্চল। শুধু দর্শনীয় স্থান নয়, ফরিদপুরের খেজুরের পাটালি গুড়, ছিরাভিরা ও খোকা মিয়ার গরম রসগোল্লার মতো ঐতিহ্যবাহী খাবারও ভ্রমণকারীদের বিশেষভাবে আকৃষ্ট করে। পাঁচ দিনের একটি পরিকল্পিত ভ্রমণে ফরিদপুরের ইতিহাস, সংস্কৃতি, ধর্মীয় ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যের অনেকটাই কাছ থেকে উপভোগ করা সম্ভব।
এক নজরের ফরিদপুর জেলায় ঘুরে বেড়ানোর মত কী কী বিখ্যাত দর্শনীয় স্থান আছে সেগুলো এই পোস্টের মাধ্যমে আপনাদের কাছে উপস্থাপনের একটি ছোট প্রয়াশঃ
ফরিদপুর জেলার প্রতিটি পর্যটন স্পট ও দর্শনীয় স্থান সমূহ
প্রধান ভ্রমণ স্পট ও দর্শনীয় স্থান
- কানাইপুর জমিদার বাড়ি (কানাইপুর, ফরিদপুর সদর উপজেলা)
- বাইশরশি জমিদার বাড়ি / রাজেন্দ্র বাবুর বাড়ি (ফরিদপুর সদর উপজেলা)
- রায় বাড়ি / রায়পাড়া জমিদার বাড়ি (রায়পাড়া গ্রাম, সদরদী ইউনিয়ন, ভাঙ্গা উপজেলা)
- পাতরাইল মসজিদ ও দীঘি (পাতরাইল গ্রাম, ভাঙ্গা উপজেলা)
- ফাতেহাবাদ টাঁকশাল মথুরাপুর দেঊল (মধুখালী উপজেলা)
- সাতৈর জামে মসজিদ (বোয়ালমারী উপজেলা)
- বিশ্ব জাকের মঞ্জিল (আটরশি, ফরিদপুর সদরপুর উপজেলা)
- দোলমন্দির বা দোলমঞ্চ (পুঠিয়া উপজেলা)
- হযরত আবু বকর সিদ্দিক (রাঃ) জামে মসজিদ (চরকমলাপুর, ফরিদপুর সদর উপজেলা)
- গেরদা মসজিদ ও গেরদা ফলক (গেরদা, ফরিদপুর সদর উপজেলা)
- আলিপুর গোরস্থান জামে মসজিদ (ফরিদপুর সদর উপজেলা)
- বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ-এর বাড়ি, গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর (সালামতপুর গ্রাম (বর্তমান নাম রউফনগর) মধুখালী উপজেলা)
- পল্লী কবি জসীম উদ্দিনের বাড়ি এবং নতুন জাদুঘর / কবির বাড়ি বা অম্বিকাপুর (অম্বিকাপুর ইউনিয়নের তাম্বুলখানা গ্রাম, ফরিদপুর সদর উপজেলা)
পার্ক এবং রিসোর্ট
- ফরিদপুর পৌর ওয়ান্ডারল্যান্ড শিশু পার্ক (ফরিদপুর সদর উপজেলা)
- ফান প্যারাডাইস পার্ক এ্যন্ড রিসোর্ট (ধূলদী ইউনিয়ন, ফরিদপুর সদর উপজেলা)
- ভাঙ্গা রিসোর্ট (চুমুরদী, ভাঙ্গা উপজেলা)
- আরামবাগ এতিমখানা ও পিকনিক কর্নার (আরামবাগ এলাকা, ফরিদপুর সদর উপজেলা)
- নিড়িবিলি পিকনিক কর্নার (দিঘলিয়া, মধুখালী উপজেলা)
- নির্মাণাধন – টেপাখোলা লেক রিসোর্ট (টেপাখোলা, ফরিদপুর সদর)
অন্যান্য ভ্রমণ স্পট ও দর্শনীয় স্থান
- নদী গবেষণা ইনস্টিটিউট ফরিদপুর (ফরিদপুর সদর উপজেলা)
- ভাঙা মুন্সেফ কোর্ট ভবন (ভাঙ্গা উপজেলা)
- ভাঙ্গা ইন্টারচেঞ্জ / ভাঙ্গা চৌরাস্তা (ভাঙ্গা উপজেলা)
- জেলা জজ কোর্ট ভবন (ফরিদপুর সদর উপজেলা)
- ধলার মোড় পদ্মার তীর (ধলার মোড় এলাকা, নর্থ চ্যানেল ইউনিয়ন, ফরিদপুর সদর উপজেলা)
- টেপাখোলা (টেপাখোলা এলাকা, ফরিদপুর সদর উপজেলা)
- টেপাখোলা সুইচ গেট (ফরিদপুর সদর উপজেলা)
- ২০০ বছর পুরোনো আমগাছ (রসুলপুর গ্রাম, ফরিদপুর জেলা)
- গড়াই সেতু / কামারখালী ব্রিজ (কামারখালী, মধুখালী উপজেলা)
- হযরত শাহ ফরিদ জামে মসজিদ (ফরিদপুর সদর উপজেলা)
- জগদ্বন্ধু সুন্দর-এর আশ্রম (শ্রী অঙ্গন) (ফরিদপুর সদর উপজেলা)
- ফরিদপুর মুসলিম মিশন জামে মসজিদ (রঘুনন্দনপুর, কোমরপুর, ফরিদপুর সদর উপজেলা)
- চৌধুরীবাড়ী, রথখোলা (ফরিদপুর সদর উপজেলা)
- আন্ধা কোঠা (ফরিদপুর সদর উপজেলা)
- বিসমিল্লাহ্ শাহ এর দরগা (ফরিদপুর সদর উপজেলা)
- কুসম কুটির (আলিপুর, ফরিদপুর সদর উপজেলা)
- গৌর গোপাল আঙ্গিনা (গোয়ালচামট, ফরিদপুর সদর উপজেলা)
- কামার গ্রাম সুন্সি বাড়ি (কামার গ্রাম, আলফাডাঙ্গা উপজেলা)
- চাপাই বিল (বোয়ালমারী উপজেলা, সাতৈর ইউনিয়ন)
- নবাব আবদুল লতিফ-এর বাড়ি (রাজাপুর, চতুল, ফরিদপুর সদর উপজেলা)
- চন্দ্রপাড়া পাক দরবার শরীফ (সদরপুর উপজেলা)
- চৌধুরী বাড়ি (রথখোলা, ফরিদপুর সদর উপজেলা)
- চাঁদড়া জমিদার বাড়ি (চাঁদড়া গ্রাম, পাঁচুড়িয়া ইউনিয়ন, আলফাডাঙা উপজেলা)
- নওয়াপাড়া দারোগা বাড়ি (নওয়াপাড়া, আলফাডাঙ্গা উপজেলা)
- টগরবন্দ জমিদার বাড়ি বা পানাইল জমিদার বাড়ি (পানাইল গ্রাম, আলফাডাঙ্গা উপজেলা)
- ফলিয়া জমিদার বাড়ি/ ফলিয়া মুন্সী বাড়ি (আলফাডাঙ্গা উপজেলা)
- বাজড়া নিল কুঠি (বাজড়া গ্রাম, আলফাডাঙ্গা উপজেলা)
- মীর গন্জ নিল কুঠি (মীরগঞ্জ এলাকা, আলফাডাঙ্গা উপজেলা)
- বুড়াইচ খান বাহাদুর জমিদার বাড়ি (বুড়াইচ গ্রাম, আলফাডাঙ্গা উপজেলা)
- গায়েবি মসজিদ (কালামৃধা ইউনিয়ন, ভাঙ্গা উপজেলা)
- দিঘলিয়া পদ্মবিল (কৃষ্ণনগর ইউনিয়ন, ফরিদপুর সদর উপজেলা)
- ভাসমান টিটা ব্রিজ (টিটা ঘাট, টগরবন্দ ইউনিয়ন, আলফাডাঙ্গা উপজেলা)
- ফরিদপুর জেলা স্টেডিয়াম (স্টেডিয়াম রোড, ফরিদপুর জেলা সদর)
- রাজেন্দ্র কলেজ ফরিদপুর (ফরিদপুর শহরের প্রাণকেন্দ্রে)
- শ্রীধাম শ্রীঅঙ্গন (পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন, গোয়ালচামট, ফরিদপুর সদর উপজেলা)
- তালমা রেলওয়ে স্টেশন (তালমা গ্রাম, নগরকান্দা উপজেলা)
- ময়েজ মঞ্জিল (ফরিদপুর শহরের কমলাপুর এলাকা)
- ভাঙ্গা স্টেশন / ভাঙ্গা জংশন (চন্দ্রা এলাকা, ভাঙ্গা উপজেলা)
- অম্বিকা মেমোরিয়াল হল (চৌরঙ্গীর মোড়, ফরিদপুর সদর)
- ঈশান বাবুর বাড়ি (ঈশান গোপালপুর গ্রাম, ফরিদপুর সদর উপজেলা)
- আফসানা মঞ্জিল (বদরপুর, ফরিদপুর সদর)
- ঢোল সমুদ্র বিল (ফরিদপুর সদর উপজেলা)
- তাম্বুলখানা নাড়িকেল বাগান (বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি), তাম্বুলখানা এলাকা, নর্থ চ্যানেল ইউনিয়ন, ফরিদপুর সদর উপজেলা)
- ফরিদপুরে বিএডিসির সূর্যমুখীর বাগান (হাজারবিঘা চর, চরভদ্রাসন উপজেলা)
- আলিমুজ্জামান হল / ফরিদপুর জাদুঘর (ফরিদপুর শহর, ফরিদপুর সদর উপজেলা)
- নর্থ চ্যানেল / নর্থ চ্যানেল এলাকা (ইউনিয়ন, ফরিদপুর সদর উপজেলা)
- মধুমতি নদী (বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী উপজেলার পাশ দিয়ে প্রবাহিত)
- অচিন গাছ (ফুরসা গ্রাম, কানাইপুর ইউনিয়ন, ফরিদপুর সদর উপজেলা)





