ভ্রমণবিষয়ক বাংলা ওয়েবসাইট VromonKori.com-এ আপনাকে স্বাগতম। এই সাইট সম্পর্কে জানতে আগ্রহী হওয়ার জন্য ধন্যবাদ।
সাইট সম্পর্কে
ভ্রমন করি (VromonKori.com) একটি ভ্রমণবিষয়ক বাংলা ব্লগ। এখানে বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন ভ্রমণ গন্তব্য, দর্শনীয় স্থান, ভ্রমণ গাইড, ট্যুর প্ল্যান, হোটেল ও রিসোর্ট, ভ্রমণ গল্প, ছবি, ভিডিও এবং ভ্রমণ সম্পর্কিত বিভিন্ন তথ্য ও পরামর্শ শেয়ার করা হয়।
সাইটের ইতিহাস
বাংলাভাষী পাঠকদের, বিশেষ করে বাংলাদেশের ভ্রমণপ্রেমীদের জন্য ৬ জুন ২০২৬ সালে VromonKori.com যাত্রা শুরু করে।
আমাদের লক্ষ্য হলো বাংলা ভাষায় ভ্রমণবিষয়ক নির্ভরযোগ্য, তথ্যসমৃদ্ধ ও সহজবোধ্য লেখা বিনামূল্যে প্রকাশ করা। দেশ-বিদেশের বিভিন্ন পর্যটনস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ ও আপডেট তথ্য সহজ ভাষায় পাঠকদের কাছে পৌঁছে দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য।
আমারা বিশ্বাস করি, সঠিক তথ্য একটি সুন্দর ও নিরাপদ ভ্রমণের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আমারা প্রতিটি লেখা যতটা সম্ভব নির্ভুল, তথ্যভিত্তিক ও পাঠকবান্ধব করার চেষ্টা করি।
প্রতিষ্ঠাতা ও লেখক

মোঃ আতিকুর রহমান আতিক—VromonKori.com-এর প্রতিষ্ঠাতা ও লেখক। তিনি বর্তমানে তথ্যপ্রযুক্তি খাতে কর্মরত রয়েছেন এবং ভ্রমণ করা তার অন্যতম প্রিয় বিষয়। তিনি ভ্রমণের সময় প্রকৃতির সৌন্দর্য, মানুষের জীবনযাপন ও নতুন নতুন জায়গার বৈচিত্র্য দেখতে এবং ক্যামেরায় ধারণ করতে ভালোবাসেন।
বর্তমানে তিনি পেশাগত কাজের পাশাপাশি বাংলা ভাষায় ভ্রমণবিষয়ক কনটেন্ট তৈরি করছেন এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও এই ব্লগের মাধ্যমে তা প্রচার করছেন।
পাঠকদের প্রতি অনুরোধ
এই সাইটের কোনো লেখায় ভুল তথ্য পেলে অনুগ্রহ করে মন্তব্যের মাধ্যমে আমাদের জানাবেন।
আপনাদের মতামত, পরামর্শ এবং সমালোচনা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের মতামত আমাদের আরও ভালো লেখা তৈরি করতে এবং পাঠকদের প্রয়োজন অনুযায়ী নতুন বিষয় নিয়ে লিখতে সাহায্য করে।
আমাদের লক্ষ্য
VromonKori.com-এর মূল লক্ষ্য হলো আপনার ভ্রমণকে সহজ, নিরাপদ ও আনন্দদায়ক করতে সাহায্য করা।
ভ্রমণের আগে, চলাকালীন এবং পরে যেসব তথ্য আপনার প্রয়োজন হতে পারে, সেগুলো সহজ ভাষায় তুলে ধরাই এই ব্লগের মূল উদ্দেশ্য।
আমরা আমাদের এবং বিভিন্ন অতিথি লেখকের ব্যক্তিগত অভিজ্ঞতা, বাস্তব ভ্রমণকাহিনি, পর্যবেক্ষণ ও শিক্ষণীয় বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আশা করি, এই তথ্যগুলো আপনার ভ্রমণ পরিকল্পনায় দারুণ কাজে আসবে।
যোগাযোগা
VromonKori.com সম্পর্কে কোনো প্রশ্ন, পরামর্শ বা সহযোগিতার প্রয়োজন হলে প্রশ্ন ও উত্তর পাতা দেখতে পারেন। এছাড়া যোগাযোগ পাতা ব্যবহার করে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন।
শেষ কথা
আমরা আশা করি, আমাদের লেখাগুলো বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন স্থান সম্পর্কে জানতে এবং আপনার ভ্রমণের পরিকল্পনা করতে সাহায্য করবে।
এই সাইটটি ভিজিট করার জন্য এবং আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আশা করি, VromonKori.com আপনার ভ্রমণের একজন বিশ্বস্ত সঙ্গী হয়ে উঠবে এবং আমাদের তথ্যগুলো আপনার ভ্রমণ পরিকল্পনায় কাজে আসবে।
ধন্যবাদান্তে,
মোঃ আতিকুর রহমান আতিক
প্রতিষ্ঠাতা ও লেখক
VromonKori.com